পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ইছমাইল, সহকারি অধ্যাপক সাহাব উদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন, শাইদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. রাজি বিল্লাহ, আবু জাফর মো. ছালেহ, ফখরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ হোসাঈন, শিক্ষক আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মোসলেম আলী, নেছার উদ্দিন, নিজাম উদ্দিন মিয়াজী, মোহাম্মদ মোসলেম আলী, বিশিষ্ট সমাজ সেবক কাজী আবুল হাসেম, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, অফিস সহকারী আতিকুল রহমান, আলমগীর হোসেন, আবদুল মালেক প্রমুখ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
