বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কোপা আমেরিকার শেষ আটে কে কার মুখোমুখি

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (৩ জুলাই) সকালে মাঠে নেমেছিল চার দল। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়েই শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা। আগামী শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের গ্রুপে ছিল কানাডা, চিলি ও পেরু। তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আগামী শুক্রবার সকালে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। ‘বি’ গ্রুপে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর।

পরের দিন শনিবার (৬ জুলাই) সকালে ‘এ’ গ্রুপের রানার্স আপ কানাডা খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার বিপক্ষে। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ভেনেজুয়েলা। অন্যদিকে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা পেয়েছে কানাডা।

গ্রুপ পর্বে বেশ ভালো আধিপত্য দেখিয়েই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। কোস্টারিকা ও প্যারাগুয়ের বিপক্ষে তুলে নিয়েছে দারুণ জয়। শেষ ম্যাচে শক্তিশালি ব্রাজিলকে তারা রুখে দেয় ১-১ গোলে। দুই জয় ও এক ড্র নিয়ে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে ‘সি’ গ্রুপ থেকে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জায়গা পায় পানামা। আগামী রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে হতে পারে জমজমাট লড়াই। রোববার সকালে মুখোমুখি হবে শক্তিশালি দুই দল ব্রাজিল ও উরুগুয়ে। গ্রুপপর্বে কিছুটা ছন্নছাড়া থাকলেও ইতিহাস বলে, বড় ম্যাচে জ্বলে ওঠে ব্রাজিল। তাই ধারণা করা হচ্ছে, এই ম্যাচ হবে বেশ কঠিন লড়াই। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে উরুগুয়ে। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে পা রাখে তারা। অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি ব্রাজিল। এক জয় ও দুই ড্র নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টারে পা রাখে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনাল সূচি

আর্জেন্টিনা-ইকুয়েডর (৫ জুলাই)
ভেনেজুয়েলা-কানাডা (৬ জুলাই)
কলম্বিয়া-পানামা (৭ জুলাই)
উরুগুয়ে-ব্রাজিল (৭ জুলাই)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...