রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে আরো ১৩৩ পরিবার পাচ্ছে বসতঘর ও ভূমির দলিল

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

রামগড় প্রতিনিধি

রামগড়ে আরো ১৩৩গৃহীন ভূমিহীন পরিবার ভুমি ও বসত ঘর পাচ্ছে । 

সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাহী কর্মকর্তা জানান খাগড়াছড়ির রামগড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ১ম ধাপে আরো ১৩৩ গৃহহীন, ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। সারাদেশে আগামী ২২ শে মার্চ নির্মিত ঘর সমুহ একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধন শেষে রামগড় উপজেলা ও পৌরসভার ১৩৩ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পয্যায়ক্রমে সকল গৃহহীন, ভূমিহীনদের জন্য এ প্রকল্পের আওতায় গৃহ ও ভুমির ব্যবস্হা করা হবে, একটি পরিবার ও গৃহ হীন থাকবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন জানান রামগড় উপজেলায় ইতি মধ্যে ৩৪৩ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২২শে মার্চ রামগড় পৌরসভায় ২৩টি, ১নং রামগড় ইউনিয়নে ৩৭টি ও ২ নং পাতাছড়া ইউনিয়নে ৭৩টি সহ মোট ১৩৩টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। সবমিলিয়ে রামগড় উপজেলায় মোট ৪৭৬টি সুবিধাভোগী পরিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারের এই সুফল ভোগ করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মালামাল পরিবহন খুবই কষ্টসাধ্য। তারপরও সবার ঐকান্তিক চেষ্টায় যথা সময়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ,রামগড় প্রেসক্লাব,ও রামগড় উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...