শনিবার, ২৭ জুন ২০২৬

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত মো. গিয়াস উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন (৩৪) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রূদরা,ময়নার বাড়ীর আবদুস ছোবাহানের ছেলে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রুদ্রা ময়নার বাড়ি এলাকার আবদুস ছোবাহানের ছেলে।

পুলিশ জানায়, গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ারা উপজেলার একটি এলাকায় সোহেল নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান গিয়াস উদ্দিন।

ঘটনার সময় উপস্থিত লোকজনের ধারণ করা ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে।
এ ঘটনায় আহত সোহেলের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ভাইরাল হওয়া ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সাতকানিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মামলার অন্যান্য দিকও তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।...

আরও পড়ুন

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...