শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর ফারুক (৪০)-এর বিরুদ্ধে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর এক মামা।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

থানার অফিসার ইনচার্জ(ওসি)  মো: নাজির আলম  শনিবার বিকাল ৪ টায় ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেছেন, ‘শুক্রবার রাত ১২ টার দিকে ভিকটিমের মামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এখনো মামলা রুজু হয়নি। তবে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আসামী গ্রেফতারেও পুলিশ তৎপর আছে।’

ভিকটিমের আত্মীয় জুলাই শহিদ মজিদের বড় ভাই মইন  জানান,  শুক্রবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায়  নানিরবাড়ির রান্নাঘরে একাকি কাজ করছিল ভিকটিম(১৩)। এসময় জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে  প্রতিবেশি ওমর ফারুক(৪০) রান্না ঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়।  ভিকটিম প্রস্তাব প্রত্যাখ্যান করার পর  সে  তাকে  জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।  ওমর ফারুক টেনে হেঁচড়ে তার পড়নের কাপড়  ছিঁড়ে ফেলে। এসময় ভিকটিম আর্তচিৎকার শুরু করলে  ওমর ফারুক পালিয়ে যায়।

মইন আরও জানান, ওমর ফারুক ভিকটিমের প্রতিবেশি। তার  মেয়ে ভিকটিমের ক্লাসমেইট।  ঘটনার সময় ভিকটিমের নানী পার্শ্ববর্তী জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। বাসার অন্য সদস্যরা রামগড়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। ভিকটিম একাই রান্না করছিল তখন। বাসায় একা পেয়েই ওমর ফারুক এ ঘটনা ঘটিয়েছে। সে  পেশায় চা দোকানদার। তিনি জানান,  ঘটনা জানাজানি হওয়ার পর ওমর ফারুক গা ঢাকা দিয়েছে। তিনি বলেন, আমরা শুক্রবার রাত১১ টার দিকে রামগড় থানায় গিয়ে ওমর ফারুকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ভিকটিমের এক মামা বাদি হয়েছেন।’

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম জানান, ‘ দুপুরে ধর্ষণের চেষ্টার  ঘটনা ঘটলেও ভিকটিমের আত্মীয়-স্বজন  রাত ১২ টার দিকে থানায় এসে অভিযোগ দিয়েছেন।”

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...