সোমবার, ১৭ আগস্ট ২০২৬

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বিপ্লব দাশ, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়।

​ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

​ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৭ শত ২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি রয়েছে ১৪ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২২ টাকা। রাজস্ব ব্যয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ২৫ লক্ষ ২০ হাজার টাকা, শিক্ষা খাতে ২ লক্ষ টাকা। এছাড়া পানি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় খাতেও বরাদ্দ রাখা হয়েছে।

​উন্নয়ন খাতে ৮ কোটি ৭০ লক্ষ টাকার সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে ৫০ লক্ষ টাকা, বিশেষ উন্নয়ন বরাদ্দ ২০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ বাবদ ৫০ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।

​উন্নয়ন ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি, বাউন্ডারি ওয়াল ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

​বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “পৌরবাসীকে উন্নত নাগরিক সুবিধা প্রদান এবং একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমে লামা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা হবে।”

​তিনি ঘোষিত এই বাজেট বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে পৌরসভার প্রশাসককে সহায়তা প্রদান কমিটির সদস্য, পৌর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...