সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৩ জুলাই।

এই টুর্নামেন্টে অনুর্ধ্ব – ১৮ বছর বয়সী ফুটবলাররা অংশ নেবে। টুর্নামেন্টের দুই দিনব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রম আজ শনিবার বিকালে শুরু হয়েছে। প্রথম দিনে ” বি” গ্রুপের ৪টি দলের খেলোয়াড় বাছাই করানহয়। দল গুলো হচ্ছে আলোর ঠিকানা, লিটল ব্রাদার্স, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ও মাদারবাড়ী শোভনীয় ক্লাব।

বাছাই কমিটির আহবায়ক মাহামুদুর রহমান মাহবুবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবু সৈয়দ মাহামুদ, সজিব বিকাশ বড়ুয়া টুটুল, প্রবীন কুমার ঘোষ, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু, ইকবাল মোরশেদ, মোঃ জহির উদ্দিন, চট্টগ্রাম জেলা দলের কোচ নাজিম উদ্দীন নাজু, ক্রীড়া সংগঠক রায়হান উদ্দীন রুবেল ও বিপ্লব পার্থ।

বাছাইয়ের কার্যক্রমের দ্বিতীয় দিনে বাকী ৪ দলের যথাক্রমে সিটি কর্পোরেশন একাদশ লাল, কল্লোল সংঘ গ্রীন, এস এ ফ্যামিলি ও চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ ক্রীড়া সমিতি সাদা দলের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...