শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাহ কোচিং সেন্টারের পরিচালক খুররাম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আসলাম মাশহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাদশ ও দ্বাদশ শ্রেণির কোর্স পরিচালক ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসাইন, আব্দুল হাকিম, রবিউল আলম মানিক, মাওলানা হাসান, শাহাদাত হোসাইন, জিয়া এবং মো. রাসেল। সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল রানা ও শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে মডেল টেস্টে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে তিনটি ল্যাপটপ, পাঁচটি ট্যাব এবং ৫০ জন শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, নিয়মিত অধ্যয়ন, ধারাবাহিক অনুশীলন, সঠিক দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাসই এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনের মূল চাবিকাঠি। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন এবং অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আর /ইউসুফ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...