বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফটিকছড়িতে এক মাসের ব্যবধানে আবারও গরু চুরি  

দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়িতে এক মাসের ব্যবধানে ফের গরু চুরির খবর পাওয়া গেছে। ২৩ ডিসেম্বর রাতে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাহের মাহমুদ চৌধুরী বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ নিয়ে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থরা।

জানা যায়, বৃহস্পতিবার রাতের আঁধারে গোয়াল ঘরে বাঁধা অবস্থা থেকে স্থানীয় কৃষক শফির ২ টি এবং এতিমের একটি গাভী গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

ক্ষতিগ্রস্থ কৃষক শফি ক্ষোভ প্রকাশ করে বলেন,  থানায় অভিযোগ দিয়ে লাভ কি। অতীতের গরু চুরির ঘটনায় দেখা গেছে পুলিশ এসে স্থান পরিদর্শন ছাড়া কিছুই করতে পারেনি।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সম্প্রতি চোর চক্রের কয়েকজনকে আটক করা হয়েছে। এ এলাকায় পূর্বে স্ংঘটিত গরু চুরির ঘটনাসহ সবকিছু মাথায় রেখে পুলিশ কাজ করছে। আশা করছি খুব শীঘ্রই মূল হোতাদের আটক করতে সক্ষম হবো।

এদিকে, এলাকায় একের পর এক গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও খামারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকে গরু পালনে আনীহা দেখাচ্ছে। আবার অনেককে দল বেঁধে রাত জেগে গরু পাহারা দিতে দেখা যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...