রবিবার, ২১ জুন ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের কাবাডি ফাইনালে জায়গা করে নিয়েছে ইয়ং স্টার ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মুখস্থ অনুশীলন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৬৮-২৭ পয়েন্টের বড় ব্যবধানে কল্লোল সংঘকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশন একাদশের তাফরিক। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান এবং আশরাফুজ্জামান।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালটি ছিল উত্তেজনায় ভরা। উত্তেজনাপুর্ন সে ম্যাচে ইয়ং স্টার ক্লাব ৩৬-৩১ পয়েন্টের ব্যবধানে এস এ ফ্যামিলি স্পোর্টসকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইয়ং স্টার ক্লাবের রনি। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান এবং ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।

আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় বালক ও বালিকাদের ভলিবল সেমিফাইনাল এবং সন্ধ্যায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডা. সারোয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম‍্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, চট্টগ্রামে মধুবন বেকারিকে ১৫ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত...

লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠে জমে থাকা...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয়...

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

আরও পড়ুন

ডা. সারোয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম‍্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের চিকিৎসক ও পেশাজীবী নেতা ডা. মোহাম্মদ সারোয়ার আলম। নবগঠিত ১৫ সদস্যের এ বোর্ডে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট প্রথম জয় পেল হোয়াইট ফ্যালকন

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে হোয়াইট ফ্যালকন।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুজন...

সীতাকুণ্ড উপজেলা ও ডবলমুরিং ক্লাবের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে জয় পেয়েছে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে আজ...