বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ডা. সারোয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম‍্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের চিকিৎসক ও পেশাজীবী নেতা ডা. মোহাম্মদ সারোয়ার আলম। নবগঠিত ১৫ সদস্যের এ বোর্ডে তিনি চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-২৭, ১৯৭৩) অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ড ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালাম। একই বোর্ডে সহ-সভাপতি, ট্রেজারারসহ ১৫ সদস্যের মধ্যে ডা. মোহাম্মদ সারোয়ার আলম সদস্য হিসেবে নির্বাচিত হন।

ডা. সারোয়ার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ)-এর কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের সদস্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা উপকমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজের গভর্নিং বডির সদস্য এবং কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য।

এ ছাড়া তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...