মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্বে দেখা গেল এক ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শত শত ক্ষুদে শিক্ষার্থী।

শনিবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। মাঠে পৌঁছে তিনি শিশুদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরই স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল ম্যাচ শুরুর আগে বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মাঠ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় গ্যালারিতে বসে থাকা হাজারো শিক্ষার্থীর দৃষ্টি ছিল তার দিকেই।

খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী যখন গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান, তখনই শুরু হয় অন্যরকম এক দৃশ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে শিক্ষার্থীরা তাকে একনজর কাছ থেকে দেখার জন্য উচ্ছ্বাসে মাঠের দিকে ছুটে আসে।

প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাসে মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। নিরাপত্তা বেষ্টনী ও আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে শিশুরা যখন তার কাছে পৌঁছে যায়, তখন প্রধানমন্ত্রীও তাদের ভালোবাসার সাড়া দেন আন্তরিকতার সঙ্গে।

হাসিমুখে শিশুদের সঙ্গে হাত মেলান তিনি। অনেকের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন। কেউ কেউ তাকে ক্যাপ পরিয়ে দেয়। প্রধানমন্ত্রীও শিশুদের শুভেচ্ছার জবাবে হাত নেড়ে অভিবাদন জানান।

শিশুদের ভালোবাসায় সাড়া দিয়ে তিনি তাদের সঙ্গে নিয়ে মাঠের চারপাশে হেঁটে প্রদক্ষিণ করেন। একপর্যায়ে মাঠের পশ্চিম পাশের রাইজারে উঠে গ্যালারিভর্তি দর্শকদের উদ্দেশেও শুভেচ্ছা জানান।

পরে বেলুন উড়িয়ে বালিকা বিভাগের ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যালারিতে বসে ক্ষুদে ফুটবলারদের খেলা উপভোগ করেন তিনি।

স্টেডিয়ামে উপস্থিত অনেকের মতে, খেলাধুলার এই আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, প্রধানমন্ত্রী ও শিশুদের এমন আন্তরিক মুহূর্ত দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...