রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেট

সীতাকুণ্ড উপজেলা ও ডবলমুরিং ক্লাবের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি – টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে জয় পেয়েছে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ও ডবলমুরিং ক্লাব।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের ২য় দিনের ১ম খেলায় সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ৫ উইকেটে কে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় ডবলমুরিং ক্লাব ২ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ক্রিসেন্ট ক্লাব ১৮.৪ ওভারে ৭৩ রান করে অল আউট হয়। দলের পক্ষে তানভীর ২৩ এবং সুমন ১৪ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ফাহিম এবং ইফরান। ২টি উইকেট নিয়েছেন ওবায়দুল্লাহ। জবাবে ব্যাট করতে নামা সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ১৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে নাজিম ২২ এবং ওবায়দুল্লাহ ২৭ রান করে অপরাজিত থাকেন। বিজয়ী দলের ইফরান হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হন।

তার হাতে পুরস্কার তুলে দেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সোহেল উদ্দিন ও কে এম স্পোর্টিং ক্লাব ক্রিকেট টিম ম্যানেজার সরওয়ার উদ্দিন চৌধুরী ।
দিনের ২য় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ক্রিসেন্ট ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে রিপন হোসেন ৪৫ বলে ৫৭ রান করেন।

এছাড়া সাব্বির ২১, হৃদয় ১৮, রুবেল ১৪ এবং সায়েম ৯ বলে করেন ২৭ রান। ডবলমুরিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আদিল এবং রকিব। জবাবে ব্যাট করতে নেমে ডবলমুরিং ক্লাব ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ২৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন মিজানুর রহমান। এছাড়া রাশেদুল ২৬, সুহু ২৪ এবং আদিল করেন ১২ রান। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সায়েম, মিনহাজুল এবং মাহতাব।

এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডবলমুরিং ক্লাবের মিজানুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ওয়াসিম কামাল রাজা ও ডবলমুরিং ক্লাবের ক্রিকেট সম্পাদক
নূর জাফর রাহুল।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...