মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সংবর্ধিত ইউএনও মাসুমা জান্নাত

মো. মহিউদ্দিন

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে সংবর্ধিত হলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলী উপজেলায় নবনিযুক্ত ইউএনও প্রথমবারের মতো কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. ফোরকান উদ্দিন, ডা. ফারহানা মমতাজ, সৈয়দ জালাল আহমেদ রুম্মান, মো. জাফর ইকবাল, মৃদুল আচার্য্য, মৌলানা ওসমান গণি, নাজনীন সুলতানা, জনাব হারুন অর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক এইচএম আবু ওবায়দা,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুর রশিদ, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ প্রমুখ।

নবাগত ইউএনও মাসুমা জান্নাত বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে বর্তমান তরুণ প্রজন্ম শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। পড়াশোনায় ভালো করতে হবে। তবেই সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।

একই অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এ প্রথম স্থান অর্জন করায় সনদ প্রদান করেন ইউএনও মাসুমা জান্নাত। এর আগে রোভার সাজ্জাদ হোসেনের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...