শনিবার, ৮ আগস্ট ২০২৬

আমি শাহরুখের চেয়ে বিখ্যাত ছিলাম: জনি লিভার

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খানের চেয়েও নাকি একসময় বেশি বিখ্যাত ছিলেন কৌতুকাভিনেতা জনি লিভার। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন জনি। পাশাপাশি অতীতের অনেক না-জানা গল্পও জানান তিনি।

এ সময় অভিনেতা জানান, তখনও তারকা হয়ে উঠতে পারেননি শাহরুখ। যখন তাকে আব্বাস মাস্তানের ‘বাজিগর’ সিনেমায় সুযোগ দেওয়া হয়েছিল। তখন শাহরুখের চেয়ে নাকি অনেক বেশি জনপ্রিয় ছিলেন তিনি।

জনি বলেন, ১৯৯১ সালে ‘বাজিগর’ সিনেমায় একসঙ্গে কাজ শুরু করি আমরা। তার আগে শাহরুখ ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’ এবং আরও কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন।

কিন্তু আমি তার চেয়ে বেশি বিখ্যাত ছিলাম। লোকজন আমাকে চিনত। আমি তখন তারকা ছিলাম। আর শাহরুখ ছিলেন আসন্ন তারকা। তবে আমাদের বোঝাপড়া ছিল দারুণ।

অভিনেতা আরও বলেন, শাহরুখ অ্যাকশন নাচের দৃশ্যে ভালো ছিলেন না। তবে তিনি কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন। আমি তার মতো এত পরিশ্রমী কাউকে দেখিনি।

শাহরুখকে ঠিক যেমনটা পছন্দ করেন জনি, তেমনি শাহরুখের কাছেও তিনি একজন চমৎকার মানুষ। একসময় শাহরুখ তার প্রসঙ্গে বলেছিলেন, জনি তার চোখে দেখা শ্রেষ্ঠ মানুষ এবং অভিনেতা। এমনকি গৌরীর চেয়েও তিনি শাহরুখকে ভালো বোঝেন।

নব্বইয়ের দশক থেকে একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন শাহরুখ-জনি। বলিউড বাদশাহর ক্যারিয়ারের বহু সেরা সিনেমার অংশ ছিলেন জনি।

প্রসঙ্গত, ‘বাজিগর’, ‘কয়লা’, ‘করণ অর্জুন’, ‘বাদশা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’র মতো চলচ্চিত্রে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-জনিকে। সর্বশেষ রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন দুজন। বলিউডে দুজনের বন্ধুত্বও দীর্ঘদিনের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...