মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত। রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওইসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা মাসুমা জান্নাত কর্ণফুলী উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে কর্ণফুলী উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, প্রথম আলোর প্রতিনিধি মো. মোরশেদ হোসেন, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরশেদুর রহমান নয়ন, সমকালের প্রতিনিধি আকরাম হোসেন রানা, দৈনিক সাঙ্গুর প্রতিনিধি মো. মহিউদ্দিন, গণকন্ঠের ছগীর মাহমুদ, দৈনিক নতুন সময়ের প্রতিনিধি জোনায়েদ।

এছাড়াও এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এর আগে একই দিন সকাল ১১টায় নিজ দফতরে যোগদান করেন। নিয়ম অনুযায়ী তিনি পূর্বের ইউএনও থেকে দায়িত্ব বুঝে নেন।

জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও হিসেবে সংযুক্ত হবার পূর্বে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম সদর সার্কেল ও দাগনভূঁইয়ার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তথ্য সূত্রে জানা যায়, মাসুমা জান্নাতের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজানবাড়ি। পিতা মাস্টার সালেহ আহমদ। মাসুমা জান্নাত ৩৫তম বিসিএসের প্রশাসন ক্যাডার। পড়াশোনা করেছেন পেকুয়ার রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...