রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি এগিয়ে আসতে হবে: ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সেনা রিজিয়ন,৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমরা বিশ্বাস করি সমাজে যারা তথাকথিত একটু পিছিয়ে রয়েছে তাদের প্রতি এগিয়ে যাওয়াটা ভালো কাজ,আমরা সকলেই একসময় বয়সে ছোট ছিলাম,পরে যার যার প্রচেষ্টার মাধ্যমে, লেখা পড়া,কাজ এসবের মাধ্যমে একেকজন জীবনে একেক পথে এগিয়ে এসেছি।তোমরা যদি অধ্যাবসাই হও,লেখাপড়ার পেছনে সময় দাও তাহলে তোমাদের ফলাফল ভালো হবে।যে যেই কাজে বেশি সময় দিবে সে সেই অবস্থানে ভালো করতে পারবে।

বান্দরবানে সরকারি শিশু পরিবারের নিবাসীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা এর সভাপতিত্বে বান্দরবান সরকারি শিশু পরিবার নিবাসে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ এসজিপি,এনডিসি,এএফ ডব্লিউসি, পিএসসি, পিএইচডি।।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার এএসএম মাহমুদুল হাসান পিএসসি, জিএসও-২ইন্ট, ৬৯ পদাতিক ব্রিগেড, মেজর শায়েখ উজ জামান,জোন উপ-অধিনায়ক, মেজর সরওয়ার জাহান তুর্য,সমাজ সেবা অধিদপ্তর,উপ-পরিচালক, মিল্টন মুহুরী,সরকারি শিশু পরিবার উপ-তত্বাবধায়ক,সত্যজিত মজুমদার,বান্দরবান প্রেসক্লাবের সেক্রেটারি মিনারুল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও একই দিনে সেনা রিজিয়নের পক্ষ হতে জেলার সরকারি শিশু পরিবার সহ মোট ৬ টি অনাথালয়ে প্রায় ৬০০ জনের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।উল্লেখ্য এ পর্যন্ত সেনা রিজিয়নের পক্ষ হতে জেলা,ও উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের ৫ হাজার ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...