শনিবার, ২২ আগস্ট ২০২৬

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকালে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পতেঙ্গা থেকে একজন এইচএসসি পরীক্ষার্থীকে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

আনয়নকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে রাস্তায় একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন নাফিসা।

পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...