কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন এলাকায় জামাল সওদাগরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা জাফর আলমের দ্বিতীয় কন্যা।
স্থানীয়রা জানান, মহাসড়কের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় জামাল সওদাগরের দোকানের সামনে একটি ট্রাকের চাকায় চাপা পড়ে তানহা গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তানহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, একজন বাবার জন্য সন্তানের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় একজন শিক্ষার্থী মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
