মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চরপাথরঘাটায় আজগর পাপন মিনিবার টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

উপজেলা প্রতিনিধি

কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নে আজগর পাপন একাদশ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে চরপাথরঘাটা ব্রীজ ঘাট এলাকার একটি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে আজগর পাপন এর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে প্রধান অথিতি ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন আ. নেতা আজম আলী (বাদল)।বিশেষ অথিতি ছিলেন ওয়ার্ড. লীগের যুগ্ম-সম্পাদক মো. সালাউদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা মামুন হোসাইন প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় সাগর একাদশকে ১-০ গোলে হারিয়ে ধ্রুভতারা K.B ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

এসময় বক্তারা বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।

বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...