মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

শনিবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শিকলবাহা মাষ্টার হাট ও বড়উঠান রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন।

গ্রেপ্তার দুজন হলেন-শিকলবাহা বাংলাপাড়া এলাকার ফরিদ আহম্মদের পুত্র মো. ওমর ফারুক প্রকাশ মধু (২৩) এবং শিকলবাহা পাঠানপাড়া এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে মোঃ আসিফ ইকবাল (২৩)।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কর্ণফুলীর শিকলবাহা বিল্লাপাড়া এলাকা থেকে শাকিলা (ছদ্মনাম) নামে এক ১৮ বছরের তরুণীকে তুলে নিয়ে দলবেঁধে গণধর্ষণ করেন বখাটেরা।

এ ঘটনায় পুলিশ একই দিন রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিকলবাহা বাংলাপাড়া ফজল সর্দার বাড়ির মো. ফারুকের ছেলে মোহাম্মদ আকাশ (১৯) কে গ্রেপ্তার করে।

ঘটনার পরেই শুক্রবার বিকেলে ভিকটিমের খালা রিজিয়া বেগম (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭ জনকে আসামি করে মামলা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...