মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে যুবলীগ নেতা মুরাদের নেতৃত্বে নৌকার বিশাল মিছিল ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসনের নৌকার প্রার্থী বর্তমান ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও বিশাল মিছিল নিয়ে গণসংযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন মুরাদ।

৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে যুবলীগ নেতা মুরাদ উপজেলার শিকলবাহার ইউনিয়নের কলেজবাজারের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের কাছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি যুবলীগ নেতা মুরাদ পুরুষ ও মহিলা ভোটারদের মাঝে সাইফুজ্জামান চৌধুরীর ছবি সম্বেলিত নৌকার লিফলেট বিতরণ করেন।

এ সময় শত শত নেতাকর্মীদের মুখে মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, জাবেদ ভাইয়ের নৌকা, শিকলবাহার মাটি, জাবেদ ভাইয়ের ঘাটি, উন্নয়নের মার্কা কী, নৌকা ছাড়া আবার কী। ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে কলেজ বাজারের আশেপাশ।

এদিকে মো. মহিউদ্দিন মুরাদ নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন এমন খবর পেয়ে শত শত যুবকেরা স্লোগান দিতে দিতে মিছিলে যোগ দিতে থাকেন।

এ গণসংযোগে উপস্থিত ছিলেন শিকলবাহা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলি, শিকলবাহা ইউনিয়নের ইউপি সদস্য (৪ নং ওয়ার্ড) মো. আবু তালেব, কালারপোল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মধু, কলেজ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মো. ইউছুফ খোকন, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক এম এ রহিম, যুবলীগ নেতা মো. সাইফুদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক শাহ আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রাজু, যুবলীগ নেতা ফারহাদ, মো. সানা উল্লাহ, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রনি, নয়ন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...