মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আপনাদের দিতাম এসেছি, নিতাম আসেনি : আনোয়ারায় জাবেদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম -১৩ (আনোয়ারা- কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন যদি আপনারা আমাকে পছন্দ করেন তাহলে আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন, আর যদি পছন্দ না করেন ভোট দিবেন না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারার মধ্য বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নৌকা প্রতীকের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের একটি দল। আওয়ামী লীগ মানুষের অকৃত্রিম ভালোবাসায় ক্ষমতায় আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছে।

জাবেদ আরও বলেন, আমি স্বার্থের জন্য কিছু করিনা। নিয়ম নীতির মধ্য থেকেই আমি কাজ করার চেষ্টা করি। ঘৃণার রাজনীতি আমি করিনা, চৌদ্দ নাম্বারি বাটপারি কথা বলি না। আপনাদের দিতাম এসেছি। নিতাম আসেনি।

নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন,সবাই আমার বাবার মানুষ ছিলেন, এখন সবাই আমার মানুষ। মান অভিমান থাকতে পারে। এসব ভুলে নৌকার জন্য কাজ করবেন। আমার দরজা সবার জন্য খোলা রয়েছে। তবে এলাকার মানুষকে যারা কষ্ট দেয়, তাদের ব্যাপারে আমি খুব কঠিন। আপনারা সেন্টার কমিটিতে নাই তাতে কি হয়েছে আমার কমিটিতো আছেন।

আমাকে নিয়ে আপনারা বুক ফুলিয়ে ফুলে কথা বলতে পারবেন। আমি এমন কোনো কাজ করতে চাই না। যে কারণে আমার এলাকার মানুষ কষ্ট পাবে। নিয়মের বাইরে গায়ের জোরে কিছু হয়না। নিয়ম নীতির মধ্যে থেকেই আমি কাজ করার চেষ্টা করি।

সুতরাং উন্নয়নের জন্য আগামী ৭ই জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আবারও আমাকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

২৯০ চট্টগ্রাম -১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় আনোয়ারা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চলনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...