মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নির্বাচনে আসলে ভালো লাগত : কর্ণফুলীতে নৌকার প্রার্থী জাবেদ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৩ (আনোয়ারা – কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তবে আমাদের ভালো লাগত বিএনপি যদি নির্বাচনে আসত। বিএনপি আসে নাই এর মানে এই নই যে নির্বাচন গ্রহণ যোগ্য হবে না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কর্ণফুলীর শিকলবাহা আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন সংগ্রামের আওয়ামী লীগের জন্ম। আজকে বিএনপি গনতন্ত্রের কথা বলে তাদের মুখে গনতন্ত্রের কথা মানায়?৭৫,এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারকে হত্যা করেছিল এই বিএনপি।

আজ তারা গনতন্ত্রের জন্য মায়া কান্না করছে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন জাতি আজও ভুলে নাই। তারা আবার অশান্তি করতে চেয়েছে। ২০০১ তারা ক্ষমতায় এসে ২১ আগষ্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই তারেক জিয়া হত্যা করতে চেয়েছে।

উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। আপনারা ইউরোপ আমেরিকার দিকে থাকান তারা দিনে এনে দিনে খাই। আর বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে। আগুন সন্ত্রাস দিয়ে রাজনীতি হবে না হয় না।

নির্বাচনে কে দাঁড়াল, আমার প্রতিপক্ষ কে সেটা কোনো বিষয় নই। আমি আপনাদের ক্যান্ডিডেট। আপনারা আমাকে যদি ভালোবাসেন তাহলে আগামী ৭ই জানুয়ারি মা- বোন ও পরিবারকে নিয়ে ভোট কেন্দ্র গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আপনারা ওয়াদা করেন কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন কিনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চলনায় নির্বাচনী জনসভায় এতে বক্তব্য দেন উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা৷

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...