বুধবার, ১৩ মে ২০২৬

আনোয়ারায় অবৈধ পন্থায় ডলার ব্যবসা: ডলার ও নগদ অর্থসহ গ্রেফতার এক

রিয়াদ হোসেন, আনোয়ারা: আনোয়ারা উপজেলায় অবৈধ পন্থায় ডলার বেচা-কেনার দায়ে চার হাজার আটশত মার্কিন ডলারসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

গ্রেফতারকৃত অবৈধ ডলার ব্যবসায়ী নাম ওসমান গনি (৩৮)। এসময় তার কাছ থেকে এক লক্ষ ৬৭ হাজার টাকা নগদ অর্থ পাওয়া যায়।

বুধবার (১৬ জুন) বিকেল ৪টার সময় উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের মোহছেন আউলিয়া মাজারের সামনে রুস্তম হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ওমমান গণি উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, আটক ওসমান গণি উপজেলার বটতলী রুস্তম হাট এলাকাসহ নানা জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মার্কিন ডলারসহ অর্থ কালোবাজারের ব্যবসা করে যাচ্ছে। তার কাছে ডলার বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র কিংবা লাইসেন্স না থাকা সত্ত্বেও সে অবৈধ এই কাজের সাথে লিপ্ত।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, চার হাজার ৮০০ মার্কিন ডলার ও নগদ অর্থসহ ওসমান গনি নামের এক অবৈধ ডলার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...