চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় শ্রমিক দলের একটি অফিসে জুয়ার আসর বসানোর অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অভিযানে তাস এবং নগদ ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অফিস কক্ষে জুয়া খেলছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. রাকিব (২৩), মো. ফরহাদ (২২), মো. রবিউল হাসান ওরফে আরমান (২২), আব্দুল লতিফ (৩৫), মো. সুমন চৌকিদার (৩৫), মো. দুলাল (৩৪), মো. জাহাঙ্গীর (২৬), মো. মনির হোসেন (৩৫), মো. রুবেল (৩০), মো. জসিম (৩৭), আব্দুল মান্নান (৩০) এবং আব্দুল কালাম আজাদ (৫২)।
ওসি আরও জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
আর এইচ/
