বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত স্মরণানুষ্ঠানে বক্তারা

আ জ ম ওবায়েদুল্লাহর জীবন ও কর্ম দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত ‘আমাদের ওবায়েদ ভাই’ শীর্ষক স্মরণসভায় বক্তারা বলেন, ড. আ জ ম ওবায়েদুল্লার জীবন ও কর্ম ছিলো বৈচিত্রে ভরা। তাঁর প্রতিটি কর্ম ও জীবনাচার অনুসরণ করার মতো। তাঁর প্রতিটি পদক্ষেপে দেশপ্রেম, মানবিকতার জয়গান ছিলো। তাঁর জীবনকে পড়া যাবে একটি পরিপূর্ণ উপন্যাস হিসেবে।

‘আমার শিশু আন্দোলনের সারথী ওবায়েদুল্লাহ’ শীর্ষক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিশিষ্ট রাজনীতিক ও সংস্কৃতিজন শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, দেশপ্রেমিক নাগরিকসমাজ গঠনে অনুজ ওবায়েদ আশির দশকে সাংস্কৃতিক ও শিশু আন্দোলনের যে রূপরেখা উপস্থাপন করেছেন রাজনীতিবিদ, সমাজকর্মী সহ আমরা তা এখনও ঠিকঠাক হৃদয়ঙ্গম করতে পারছি না। তাঁর এই দূরদর্শিতা তাঁকে তারুণ্যের আইডল এবং আংসাঙ সিপাহসালার হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে দেবে।

স্মরণসভা, গান, আবৃত্তি, নাট্যাংশ ও তথ্যচিত্র প্রদর্শনীতে ঋদ্ধ অনুষ্ঠান ৩০ মে  শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের যুগ্ম আহবায়ক কবি মাঈন উদ্দিন জাহেদ। বিশেষ বক্তা হিসেবে ছিলেন নাট্যজন আবু হেনা আবিদ জাফর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রাবন্ধিক আমীরুল ইসলাম ও মরহুমের কনিষ্ঠ পুত্র হাফেজ মুয়াজ আবরার।

কেন্দ্রের যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ মোহাম্মদ সায়েম ও সুরের আলোর সচিব মোহাম্মদ আবদুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত স্মরণানুষ্ঠান কেন্দ্রের মহাসচিব চলচ্চিত্র নির্মাতা ইসমাইল চৌধুরীর স্বাগত কথনের মাধ্যমে আরম্ভ হয়।

আ জ ম ওবায়েদুল্লাহর জীবনের নানান দিক নিয়ে কথা বলেন, পানজেরী শিল্পী গোষ্ঠীর পরিচালক মুহাম্মদ আশফাক খালেদ, মুক্তকণ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আনাস আবদুল্লাহ্ এবং পারাবার শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ইরফান মাহমুদ।

ড. আ জ ম ওবায়েদুল্লাহর জীবনের নানামাত্রিক দিক নিয়ে ইসমাইল চৌধুরীর নির্দেশনায় এবং পরিচালনায় নির্মিত তথ্যচিত্র ‘আমাদের ওবায়েদ ভাই’ প্রদর্শিত হয়।

ভিডিও বক্তব্যে আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহর জীবনের বর্ণিল অবয়ব ফুটিয়ে তোলেন, ঝিঙেফুলের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মোহাম্মদ কামারুজ্জামান, প্রবীন সম্পাদক মাহবুবুল হক, টিভি ব্যক্তিত্ব জয়নুল আবেদীন আজাদ, নিরাপত্তা বিশ্লেষক আশরাফ আল দীন ও রাশিদুল হাসান তপন, গীতিকার সুরকার শিল্পী চৌধুরী আবদুল হালিম, গীতিকার তাফাজ্জল হোসাইন খান, সিনিয়র সাংবাদিক মাসুম খলিলী, চিত্রশিল্পী মোমিন উদ্দিন খালেদ, শিল্পী আজিজুল হক, সঙ্গীতজ্ঞ আকবর খান, ওবায়েদপত্নী রাবেয়া বেগম, সহকর্মী অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন ও মাহফুজুর রহমান এবং চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের আহ্বায়ক নাট্যজন আহমদ নাসিমুল হুদা নওশাদ প্রমুখ।

আ জ ম ওবায়েদুল্লাহ রচিত গান, কবিতা, নাট্যাংশ থেকে মরহুমের সহকর্মী, সহযোদ্ধা ও উত্তরসূরীদের মধ্যে পারফর্ম করেন প্রখ্যাত আবৃত্তিশিক্ষক মোসতাক খন্দকার, বাচিক শিল্পী ইকবাল সাকি, গীতিকার সুরকার শিল্পী শোয়াইব বিন হাবিব, শিল্পী ইমদাদুল হক এবং চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র,  সুরের আলো, পানজেরী শিল্পী গোষ্ঠী, পারাবার শিল্পী গোষ্ঠী, মুক্তকানন শিশু কিশোর সংস্কৃতি কেন্দ্র সহ বিভিন্ন শিশু সংগঠন এবং শিল্পীগোষ্ঠীগুলো।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...