মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে যেন বন্দী কুরবানি পশুর হাটগুলো

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাট গুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে বৃষ্টিতে যেন বন্দী কুরবানি পশুর হাটগুলো। 

ভারি ও মাঝারি বৃষ্টিপাতের কারণে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কুরবানি পশুর হাট গুলোতে প্রান্তিক খামারিগন গরু,মহিষ ও ছাগল আনতে অনেক কষ্ট হচ্ছে। কুরবানি হাটে কষ্ট করে পশু তোলার পর ও বৃষ্টির কারণে তেমন ক্রেতা আসে না। বলতে গেলে এখন কুরবানি হাটে গরু ও ছাগল ক্রয় করার চেয়ে দেখার জন্য মানুষ বেশি আসে।

চকরিয়া উপজেলার ঢেমুশিয়ায় কুরবানি পশুর হাটে প্রান্তিক খামারি জিয়া উদ্দিন জিয়ার কথা হয়, তিনি বলেন আমি হাটে ৫টি গরু তুলছিলাম, বৃষ্টির কারণে ক্রেতা কম আসায় আমি ১টা গরুও বিক্রি করতে পারি নাই। তিনি আরো বলেন, “বৃষ্টি যদি কমে যেত তাহলে পশুর ক্রয় ক্রেতাগণ হাটে আসলে আমার গরুগুলো বিক্রি করতে পারতাম”।

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার পশুর হাটে গরু বিক্রেতা রিদুয়ানুল মুবিনের সাথে কথা হয়, তিনি বলেন কুরবান আসতে আর বেশিদিন নাই কিন্তু হাটে তেমন পশু বিক্রি হচ্ছে না। আমি হাটে বিক্রি করার জন্য একটি গরু আনছিলাম কিন্তু বিক্রি করতে পারি নাই, হয়তো বৃষ্টির কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতাগণ আসতেছে না।

চকরিয়ায়র ডুলাহাজারা কুরবানির পশুর হাটে আবদুর রহিমের সাথে কথা হয়, তিনি বলেন আমার গৃহপালিত গরু আনছিলাম বিক্রি করার জন্য কিন্তু ক্রেতার অভাবে বিক্রি করতে পারছি না। আর যারা কিনতে চাই তারা তেমন গরুর দাম দিতে চাই না। বৃষ্টি যদি কমে যেত কক্সবাজারসহ চট্রগ্রামের বিভিন্ন এলাকা থেকে ক্রেতাগণ আসতো ফলে গরুগুলো বিক্রি করতে আর অসুবিধা হতো না।

ইলিশিয়া বাজারস্থ কুরবানি পশুর হাটে মাহাফুজুল করিম সওদাগরের সাথে কথা হয়, তিনি বলেন আমার একটা গরু আমি বিভিন্ন পশুর হাটে নিয়ে গিয়েছিলাম এখনো বিক্রি করতে পারি নাই, আমার গরুটির মুল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা, কিন্ত ক্রেতারা গরুটির দাম দিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা বা ২ লক্ষ ৬০ হাজার টাকা। এ দামে গরুটি বিক্রি করলে আমার অনেক টাকা লোকসান হবে। এমতাবস্থায় বৃষ্টি যদি কমে যায় তাহলে ঢাকা-চট্রগ্রাম থেকে ক্রেতারা আসলে আমাদের গরুগুলো বিক্রি করতে তেমন সমস্যা হয় না।

কুরবানি পশুর হাটের ইজারাদাররা বলেন, বৃষ্টির কারণে বাজারে গরু, ছাগল ও মহিষ তেমন বিক্রি হচ্ছে না। ক্রেতাগণও দূর-দূরান্ত থেকে আসতেছে না। ফলে পশুর হাট আমরা যারা ইজারা নিয়েছি তাদের অনেক লোকসান হবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃষ্টির প্রবণতা আরো কয়েকদিন থাকতে পারে। ফলে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...