সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচলাইশে গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক:

পাঁচলাইশ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের এশিয়ান হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডসংলগ্ন মাঠের পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য মতে, অভিযানে তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত ছুরি, একটি লোহার কাটার, বাইসাইকেলের চেইন, কাটার প্লাস, হাতুড়ি, অতিরিক্ত দুটি ছুরি ও একটি পেপার কাটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) এবং মো. রুবেল হোসেন ওরফে সামাদ (২০), মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু (৩১), মো. সোহেল (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা ভোররাতে পথচারী ও যাত্রীদের টার্গেট করে সিএনজি, অটোরিকশা ও রিকশা থামিয়ে ডাকাতি করতো। তারা নগরের বিভিন্ন এলাকায় দল ভাগ করে নিয়মিত ডাকাতি ও ছিনতাই কার্যক্রম চালাতো।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান,  অভিযানের সময় ডাকাত দলের আরও ১০-১১ জন সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারদের অধিকাংশই পেশাদার অপরাধী। তাদের মধ্যে মীর মো. হাসানের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ৫টি, নুর মোহাম্মদ কালুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় প্রায় ১২টি, মো. সোহেলের নামে ২টি, রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে ১টি, মোহাম্মদ আলীর নামে ২টি এবং রুবেল ওরফে সামাদের নামে ১টি মামলা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...