বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে বাস পোড়ানোর ঘটনায় মামলা, আসামি ২৮, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজের ক্রসিং এলাকায় সুগন্ধা সার্ভিস নামক একটি বাস পোড়ানোর ঘটনায় সিএমপির কর্ণফুলী থানায় মামলা হয়েছে। ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আরও ২৩ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত উল্লেখ করেছেন ৪০/৫০ জন।

গ্রেফতারকৃতরা হলেন– এজাজ আল ফারুক (৪০), মহিউদ্দিন (৩৫), সাইফুল ইসলাম প্র: সাহাব উদ্দিন (২৯), মির্জা রুবেল (৩৩), এবং আক্তার হোসেন (৩৮)। এদের মধ্যে এজাজ আল ফারুকের বাড়ি শিকলবাহা, বাকি ৪ জনের বাড়ি চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২রা নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন। যার মামলা নম্বর-০৩। মামলাটি তদন্ত করবেন এসআই মোস্তাফিজুর রহমান ভূইয়া।

মামলার বাকি আসামিরা হলেন- আলহাজ্ব এনামুল হক এনাম (৫৫), রেজাউল ইসলাম রাজু (২৭) জাহাঙ্গীর আলম (২৭), ফরহাদুল ইসলাম হৃদয় (২৫), মোহাম্মদ রহিদ (২৭), মোহাম্মদ বেলাল (৩৫), মো. শফি (৫০),কামরুদ্দিন সবুজ (৩২), বাহার উদ্দিন বাহার মুন্সি (৩৬), আরিফ (৩০),মো. সেলিম (৪০), মো. নাছির (৩৫), মো. শওকত (৩৫), আবদুল আজিজ (২৫), মো. মোনায়েম (২৫),নুরুল ইসলাম মেম্বার (৪০), আব্দুল নূর প্র: একরাম (৩৫), মো. ইসমাইল (৩০), আবদুল মজিদ (৩৫), মো. সাকিব (৩০), আবু নোমান চৌধুরী লিটন (৩৯), সেকান্দর বাদশা ডেভিড (২৪) এবং সাখাওয়াত হোসেন (৩৬)।

এর আগে, বুধবার (১লা নভেম্বর) সকালে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

জানা যায়, বাসটি পোশাক কারখানার শ্রমিক নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল। একদল অবরোধ সমর্থনকারী বাসটি আটকে ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করে।

গত মঙ্গলবার অবরোধের প্রথম দিনে আবার নগরীর বায়েজিদের টেনারি বটতল ও  ইপিজেডে থানাধীন  সলগোলা ক্রসিং এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে সোমবার রাতে নগরীর জিইসি মোড়ে বরযাত্রী বহন করা একটি মিনি বাসে আগুন দেওয়া হয়।

কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, বাস পোড়ানোর ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। পাঁচজন গ্রেপ্তার রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

আরও পড়ুন

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...