বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে ২৫ জন খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। তাদেরকে ২৫ দিনে ৫০ টি সেশনে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে জেলা দল গঠন করা হবে তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
বিকাল ৪ টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো: নজরুল ইসলাম।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক খাগড়াছড়ি শাখার রিস্ক ম্যানেজার মো: আশরাফ হোসাইন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, ব্র্যাক জেলা কো অর্ডিনেটর মো: আব্দুস সালাম, খাগড়াছড়ি ব্র্যাক ব্যাংক অফিসার কৌশলী চাকমা, ক্রীড়া সংগঠক পরিমল কর্মকার, বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় ও এই প্রশিক্ষণের কোচ সুমি আক্তার।
চট্টগ্রামনিউজ/ এসডি/
