বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী মিঠাপানির জলমহাল। দীর্ঘদিন পর জলমহালটি উন্মুক্ত হওয়ায় কৃষক, মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এই জলমহালটি উপকূলীয় এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকাজে সেচ, মাছ আহরণ এবং দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে দীর্ঘদিন ধরে এর পানির ওপর নির্ভরশীল স্থানীয়রা। তবে দীর্ঘ সময় ইজারার আওতায় থাকায় জলমহালের স্বাভাবিক ব্যবহার থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেমুশিয়ার জলমহালটি নতুন করে ইজারা না দিয়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি ছিল দীর্ঘদিনের। সাত ইউনিয়নের বাসিন্দারা এ দাবির পক্ষে অবস্থান নেন।
সাত ইউনিয়ন হলো—সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা, ভেওলা মানিকচর ও বদরখালী।

স্থানীয়দের অভিযোগ, ইজারার কারণে জলমহালের পানি ব্যবহার ও মাছ ধরার ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা ছিল। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন কৃষক ও মৎস্যজীবীরা।

জলমহালটি উন্মুক্ত হওয়ায় আশপাশের কৃষকেরা এখন সেচকাজে মিঠাপানি ব্যবহারের সুযোগ পাবেন। এতে আমন-বোরো ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।
বিশেষ করে শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট মোকাবিলায় জলমহালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সহজলভ্য মিঠাপানি কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফসলের উৎপাদন বাড়াতেও সহায়ক হবে বলে মনে করছেন এলাকাবাসী।

জলমহালটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় জেলেদের মধ্যেও দেখা দিয়েছে আশার আলো। দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে মাছ আহরণের সুযোগ তৈরি হওয়ায় তাদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তবে জলমহালটি উন্মুক্ত হলেও এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলছেন স্থানীয় সচেতন মহল। নির্বিচারে মাছ শিকার, নিষিদ্ধ জাল ব্যবহার এবং জলমহালের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়—এমন কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

কক্সবাজার জেলার মৎস্য প্রতিনিধি জাফর আহমদ বলেন, ঢেমুশিয়ার বিশাল মিঠাপানির জলমহালটি স্থানীয় মৎস্যসম্পদের জন্য গুরুত্বপূর্ণ। এর প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে স্থানীয় মানুষ আরও বেশি উপকৃত হবেন।

ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা পাড়ার বাসিন্দা আবদুল কাদের বলেন, প্রায় ১৭ বছর জলমহালটি ইজারার আওতায় থাকায় স্থানীয়রা নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন এটি উন্মুক্ত হওয়ায় কৃষক ও জেলেরা আবার স্বাভাবিকভাবে জলমহালের সুবিধা নিতে পারবেন।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ঢেমুশিয়ার জলমহালটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে এর কোনো অংশ অবৈধভাবে দখল বা নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি থাকবে। পাশাপাশি জলমহালের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ ১৭ বছর পর জলমহালটি উন্মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত নজরদারি এবং অবৈধ দখল প্রতিরোধ করা গেলে ঢেমুশিয়ার এই জলমহাল কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসী জানান, জলমহালটি যেন ভবিষ্যতে আবার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে না যায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ করা গেলে এটি সাত ইউনিয়নের মানুষের জন্য দীর্ঘমেয়াদি একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে টিকে থাকবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

আরও পড়ুন

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...