বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

আকতার মিয়া, (মহেশখালী) কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের নাজিরারটেক পয়েন্টের খাড়িরমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে ঝড়ো বাতাস ও উত্তাল সাগরের মধ্যে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।

নিহত দুই জেলে হলেন—মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মহিবুল্লাহ ও নুরুল আলম। তাঁদের বাড়িও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে।

স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘এফবি তাহসিন’ নামের ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিল। ট্রলারটিতে মোট আটজন মাঝিমাল্লা ছিলেন। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে চারজন জেলে কোনোভাবে নিরাপদে উঠতে সক্ষম হন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। অপর দুই জেলের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনরা নিখোঁজ জেলেদের দ্রুত জীবিত উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

এদিকে সাগরে ঝড়ো আবহাওয়ার মধ্যে জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেসহ সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন।

নিহত দুই জেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মহান আল্লাহ নিহত জেলেদের ক্ষমা করুন এবং নিখোঁজ দুই জেলেকে সুস্থ ও জীবিত অবস্থায় স্বজনদের মাঝে ফিরিয়ে দিন—এমন প্রার্থনা করছেন স্থানীয়রা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...