বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন মামলায় ২২৯ জনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

চকরিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্ট মাসে গ্রেপ্তারদের মধ্যে ৬ জন পেশাদার ডাকাত, ৩ জন হত্যা মামলার আসামি, ২১ জন চোর, ১১ জন মাদক ব্যবসায়ী, ২০ জন পুরাতন মামলার আসামি, বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন এবং ২৩ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।

এ ছাড়া বিভিন্ন মামলায় ১১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জিআর মামলায় ৫০ জন এবং সিআর মামলায় ৬৪ জন রয়েছেন।

মাদকবিরোধী পৃথক অভিযানে চকরিয়া থানা পুলিশ ১০ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

অন্যদিকে, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে ১টি এলজি, ১টি একনলা বন্দুক ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি চকরিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান আরও জোরদার করা হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “নিরাপদ চকরিয়া গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কোথাও কোনো অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

আরও পড়ুন

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...