বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দুপুরে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে টানা তিন ম্যাচ জিতে ভারত যদি উড়ন্ত অবস্থায় থাকে তাহলে টানা দুই ম্যাচে বিধ্বস্ত বাংলাদেশের অবস্থান কোথায়। শুধু কি বিধ্বস্ত? ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দল গঠনে বিতর্ক সৃষ্টি, ঘরে-বাইরে নানা সমালোচনার ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশ কি ধ্বংসাবশেষ থেকে নতুন করে উঠে আসতে পারবে আজ? ফুরফুরে থাকা ভারতের মুখোমুখি আজ বাংলাদেশ। পুনে শহরে খেলা শুরু হবে বেলা আড়াইটায়।

বাংলাদেশ বলে গিয়েছিল সেমিফাইনালের কথা। সেই কথা ধরেই যদি বলা হয় তাহলে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জয় দরকার। সাধারণ দর্শক সেমির কথা ভুলেই গেছে। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর হাতে পাঁচ দিন সময় পেয়েছে। এক দিন চলে গেছে পুনেতে পৌঁছাতে। পরের দুই দিন বিশ্রামে ছিল যেন ক্রিকেটাররা মানসিকভাবে শক্ত হতে পারেন। আর গত দুই দিন অনুশীলন করেছেন। এর মধ্যে দলের সবাই যখন অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে হাসপাতালে দৌড়ঝাঁপ তখন লিটনকাণ্ড ক্রিকেটঘরে জ্বালা ধরিয়েছে। এর মধ্যে নিজেদের ঘরে আগুন লাগার কথাও শোনা গেছে। কোচ হাথুরুসিংহের সঙ্গে অধিনায়ক সাকিবের মধ্যে আগুন লেগেছে। দল গঠন নিয়ে এক জন আরেক জনকে দোষ দিচ্ছেন। সবই গুঞ্জন। এত অগোছাল একটা দল এর মধ্যে কতটা গুছিয়ে উঠেছে সেটাই আজ মাঠে প্রমাণ হবে ভারতের বিপক্ষে। ভারতকে খারাপ খেলতে হবে এবং বাংলাদেশকে অসাধারণ পারফরম্যান্স করতে হবে।

বাংলাদেশে শিবিরে সবচেয়ে বড় টেনশন অধিনায়ক সাকিবকে নিয়ে। গতকাল সন্ধ্যায় সাকিবকে আরেক দফা স্ক্যান করাতে হয়েছে। উরুর পেছনে চোট। একদিকে কিছুটা স্বস্তি। সাকিব নিজেও খেলতে চান। কিন্তু টিম ম্যানেজমেন্ট দেখছে হাতে সময় আছে। সাকিবও সেটাই ভাবছেন। স্ক্যান করিয়ে কী পাওয়া গেল সেটা প্রকাশ করেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এ কারণে সেটি নিয়ে সংবাদ সম্মেলনেও কিছু বলা হয়নি। স্ক্যান রিপোর্ট পাওয়া গেলে তখন জানা যাবে বলে কোচ হাথুরুসিংহে নিজেও সাকিব ইস্যু সংবাদ মাধ্যম থেকে আলাদা করে রাখলেন। প্রতিপক্ষ ভারতও টেনশনে। তারাও জানতে চাইছে সাকিব খেলবেন কিনা। সাকিব থাকলে একরকম পরিকল্পনা আর না থাকলে আরেকরকম। টসের আগে টিম ঘোষণার সুযোগ থাকলে বাংলাদেশ কেন সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করবে না। কারণ এই সময়টায় সাকিবের কতটা উন্নতি হলো, সাকিব থাকলে তিনি দলের জন্য কতটা দিতে পারবেন। না থাকলে কীভাবে প্ল্যান করবেন। টিম ম্যানেজমেন্ট ঘোষণা না করলেও অনুমান করা যায় সাকিব খেলবেন। কিন্তু কথা হচ্ছে সাকিব মাঠে নামলেও নিজেকে কতটা দিতে পারবেন সেটাই বড় প্রশ্ন। সাকিব যদি মাঠে নেমেও পুনরায় চোটের জায়গায় অস্বস্তি অনুভব করেন, তাহলে বিকল্প কী হবে সেটা একটা ভাবনা।

সাকিব নিজে খেলতে চাইছেন, কারণ গত মাসে এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। মানসিকভাবে এগিয়ে থাকবে। হোক সেটা, ভেন্যু ভারতের। রোহিত, কোহলিরা ভালো জানেন বাংলাদেশ জ্বলে উঠতে পারে। বিরাট বলেই দিয়েছেন অভিজ্ঞতায় সাকিবের ভাণ্ডার পূর্ণ। বল হাতে দাপট দেখায়। রান দেয় কম।’ আর বিরাট সম্পর্কে সাকিব বলেছেন, ‘বিরাট স্পেশাল ব্যাটার। আমাদের সময়কার সেরা এক জন ব্যাটার।’ ২০০৭ সালে বিশ্বকাপে বাংলাদেশ জয় পেয়েছিল ভারতের বিপক্ষে। আর শেষ তিনটা বিশ্বকাপে তিন বারই হেরেছে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...