শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ষোলশহরে ২৫০ জনকে পাহাড় থেকে অপসারণ, ৪০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ষোলশহরে পাহাড় ধসে দুই প্রাণ ঝরে যাওয়ার পর উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার (২৭ আগস্ট) সকালে ষোলশহর রেলওয়ে স্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে আবদুল আওয়াল ও তার সাত মাস বয়সী শিশুকন্যা বিবি জান্নাত নিহত হন। এ ঘটনার পর বিকেলে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল এতে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং, রাজিব হোসেন এবং মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকা থেকে আড়াইশ জনকে অপসারণসহ ৪০ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার মাসুদ রানা বলেন, রোববার সকালে পাহাড়ধসে দুইজনের মৃত্যু হয়। এরপর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করেন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদের নির্দেশ দেন। এরপর ওই এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ২৫০ জনকে অপসারণ হয়। এছাড়া ৪০টি বসতি উচ্ছেদ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...