রবিবার, ২৩ আগস্ট ২০২৬

সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী: নোমান আল মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশের সর্বক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের দৌরগোড়ায় পৌছে গেছে নানান সেবা ও সুবিধা।

আজ বুধবার (২ আগস্ট) বেলা ১১টায় নগরীর ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডে সরকারের (টি.আর) কর্মসূচি আওতায় ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শ্রমিকদের রক্ত-ঘামে দেশের অর্থনীতি সচল থাকে। শ্রমিকরা দেশকে বাঁচিয়ে রেখেছে। অথচ একশ্রেণির মানুষ শ্রমিকদের রাজনীতির নামে শোষণ করে।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। মানুষ না খেয়ে নেই। শ্রমিকরা সুখে আছে। শিল্প-কারখানাগুলো ভালোই চলছে।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের বই দেয়া হয়। দেশে এখন আর বিদ্যুৎ ঘাটতি নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে দেশের স্থিতিশীল অবস্থা বজায় রাখতে আগামীতে আবার নৌকার ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ সরকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, আবদুল লতিফ, কামাল হোসেন, লাল মিয়া, শাহাদাত হোসেন, এম মামুনুর রশিদ, আব্দুর রহমান, এম জে লিটন ইন্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, আরিফ আহমেদ সুজন, ইসলাম হোসেন রনি, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, সুজন গাজী, আবদুল কাদের, সোহেল, নয়ন, মামুন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

আরও পড়ুন

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...