মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বড় প্রযোজকের ছবিতে যে কারণে না করেছিলেন হুমা কুরেশি

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম অভিনেত্রী হুমা কুরেশি। ক্যারিয়ারের শুরুতেই নানা লেখালিখি অভিনেত্রীকে ঘিরে। চেহারা নিয়েও কম চর্চায় ছিলেন না হুমা।

নতুন ছবির প্রচার নিয়ে ব্যস্ত হুমা কুরেশি। খুব শিগগিরই মুক্তি পাবে তার নতুন ছবি ‘তরলা’। প্রচারের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে নায়িকাকে। কাজের ফাকে কখনও আবার স্মৃতিতে ডুব দিয়েছেন তিনি।

জনপ্রিয় নায়িকাদের মতো চেহারার গঠন না হওয়ায় অনেক পরিশ্রম করতে হয়েছিল তাকে। তার পর অবশ্য বিভিন্ন আইটেম গানেও কোমর দোলাতে দেখা গিয়েছে হুমাকে। কিন্তু এমনও হয়েছে এক মিনিটে বড় প্রযোজক, বড় সিনেমার সুযোগ ছেড়ে দিয়েছেন তিনি। যে সিদ্ধান্ত নেয়া মোটে সহজ ছিল না নায়িকার পক্ষে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। যেখানে নায়ক-নায়িকারা নিজেদের নৈতিকতার জন্য বহু বিজ্ঞাপন ছেড়ে দিয়েছেন। হুমার ক্ষেত্রেও কিছুটা তেমনই ঘটেছিল। গানের শব্দ মোটেই পছন্দ হয়নি নায়িকার।

প্রায় দশ দিন নাচের মহড়া দিয়েছিলেন। তার মাপের জামাও তৈরি করে ফেলেছিল ডিজাইনার। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই মেনে নিতে পারেননি। যে ভাষা ব্যবহার করা হয়েছিল সেই গানে, তা সম্মানে লেগেছিল নায়িকার। তিনি এক মিনিটে তা না করার সিদ্ধান্ত নেন।

হুমাকে খুব শিগগিরই দেখা যাবে তরলা দালালের চরিত্রে। তিনিই প্রথম মহিলা যিনি রন্ধনশিল্পের জন্য বিশেষ ভাবে সম্মানিত হয়েছিলেন এ দেশে। সেই তরলার চরিত্রেই এ বার দেখা যাবে হুমাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...