মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য নিজেদেরও স্মার্ট হতে হবে: তথ্য ও সম্প্রচার সচিব

চট্টগ্রাম নিউজ ডটকম

আজকাল সবকিছু অটোমেশনে চলে যাচ্ছে। মানুষ প্রযুক্তির সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে পরেছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ তাদের কাজকে সহজ করে ফেলেছে। কোথাও আগুন লাগলে সেখানে ফায়ার ফাইটার না পাঠিয়ে রোবটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করা হচ্ছে।

এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে চিন্তা, চেতনা, কাজ সবকিছুকে স্মার্ট করতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য নিজেদেরও স্মার্ট হতে হবে।

বুধবার (২১ জুন) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন এবং তাদের সম্মেলন কক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এসব কথা বলেন।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন’র সভাপতিত্বে এ সভায় উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা ইউছুপ, বাংলাদেশ বেতার শিল্পী জয়ন্তী লালা, রবীন্দ্র সংগীত শিল্পী কাবেরী সেন গুপ্তসহ আরো অনেক গুণীজন এবং বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন আধিকারীক মো. সাইফুল ইসলাম মাল্টিমিডিয়ার মাধ্যমে টেলিভিশনের কার্যাবলির সম্পূর্ণ চিত্র সচিবের নিকট তুলে ধরেন।

এসময় তথ্য সচিব সভায় উপস্থিত সবার সাথে ভবিষ্যতে এ কেন্দ্রকে আরো কিভাবে এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে আলোচনা করেন।

সচিব বলেন, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যদি ব্যবধান বেশি হয় তাহলে জীবন বিষময় হয়ে যায়। তাই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যাতে অবশ্যই সামঞ্জস্য থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম টেলিভিশনকেও এগিয়ে যেতে হবে। টেলিভিশনে আজকাল মানুষ যা দেখে সেরকম উপাদান যদি না থাকে তাহলে সেটা পিছিয়ে পড়তে বাধ্য। এটি একটি চ্যালেঞ্জ।

আধুনিক যন্ত্রপাতি, মানসম্মত চিত্র ধারন, সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ ও বিতর্ক প্রতিযোগিতা প্রদর্শনের মাধ্যমে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম টেলিভিশনে বর্তমান সরকারের উদ্যোগে অনেক পরিবর্তন সাধিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...