মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আমের খোসায় রূপচর্চা

চট্টগ্রাম নিউজ ডটকম

আম খাওয়ার উপকারিতা কম-বেশি সবাই জানেন, কিন্তু আমের খোসার উপকারিতা জানেন কম মানুষই। জানলে আম খাওয়ার পর খোসা অনেকেই হয়তো আর অবহেলায় ফেলে দেবেন না। রূপচর্চায় আমের খোসার রয়েছে নানান ব্যবহার।

যেমন:

রোদে পড়া ত্বকের দাগ দূর করতে: অতিরিক্ত গরমের কারণে অনেকের ত্বকে রোদে পোড়া ভাব দেখা দেয়। এই সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন আমের খোসা। প্রথমে আমের খোসা ধুয়ে বেটে নিতে হবে। সঙ্গে মেশাতে হবে লেবুর রস। বানানো প্যাক রোদে পোড়া অংশে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। এতে মিলবে উপকার।

ত্বকের উজ্জ্বলতার জন্য: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আমের খোসার ব্যবহার অনেক পুরনো। আমের খোসা বেটে এর সঙ্গে এক চা চামদ মধু ও দুধ মিশিয়ে নিন। এরপর মিশ্রণ ত্বকে ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। এ ছাড়াও আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।

ত্বক মসৃণ করতে: ত্বক মসৃণ করতে আমের খোসার সঙ্গে দুই চা চামচ কাঁচা দুধ এবং তিন চা চামচ আমন্ড বাটা, এক চামচ ওটস মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

রোমকূপ সংকোচনে: রোমকূপ সংকোচনে দারুণ কাজে লাগে আমের খোসা। ফ্রিজে রাখা আমের খোসা ত্বকে চক্রাকারে মেখে নিন। এতে ত্বক শিথিল হয় এবং রোমকূপ সংকুচিত হয়। রোমকূপের ছিদ্র সংকুচিত হলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

স্ক্রাবার হিসেবে: আমের খোসা ভালো করে ধুয়ে ব্লেন্ড করে কফি পাউডার মিশিয়ে নিন। আপনার ত্বক তেলতেলে না হলে একটু নারিকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে নিন।

মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্রাব করলে সেদিন আর ত্বকে সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...