শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

যেসব লক্ষণ থাকলে প্রেম থেকে বিয়ে হয়

লাইফস্টাইল ডেস্ক

প্রেম করলেই বিয়ে করে ঘর বাঁধা হয় না সবার। প্রেম করা আর বিয়ে করা একেবারে এক জিনিসও নয়। তবে একটির সঙ্গে আরেকটির সম্পর্ক গভীর। পাঁচটি লক্ষণ থাকলে বুঝবেন প্রেমিক বা প্রেমিকা প্রেমেই থেমে যেতে চান না, বিয়েটাও করতে চান।

এক. যার সঙ্গে প্রেম করছেন তিনি কী তার বাড়ির কথা বলছেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটি খুবই ভালো লক্ষণ। গভীর ভালোবাসায় শুধু নিজেদের গল্প থাকে না, সে প্রেমে পরিবারের কথাও আসে। পরিবারের ভালো-মন্দ বিষয়ও প্রাধান্য পায় দুজনের আলোচনায়।

দুই. যারা ভবিষৎ নিয়ে কথা বলেন, তারা সাধারণত একে অপরের সঙ্গেই ঘর বাঁধতে চান। ভালোবাসার মানুষ যদি বারবার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তাহলে তো সোনায় সোহাগা। কারণ তিনি আপনাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছেন, এটুকু নিশ্চিত।

তিন. বিয়েটা তাড়াতাড়ি করবেন বলে যে নিজেকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে চাইছে, আপনার কাছে পরামর্শ চাইছে; তাহলে বুঝবেন তিনি আপনাকে ছেড়ে যাবেন না।

চার. পরিবারের সঙ্গে পরিচয় করাতে যদি দ্বিধা না করেন, আপনার আর ভয় কীসের! তিনি কিন্তু আপনাকে তার পরিবারের একজন হিসেবে ভাবতে শুরু করেছেন, এমনকি পরিবারের সদস্যদেরকেও ভাববে বলছেন।

পাঁচ. যে সারাজীবন পাশে থাকতে চায়, সে অভয় চায় আর প্রতিশ্রুতি চায়। আপনার কাছে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা বার বার প্রতিশ্রুতি চায় তাহলে বুঝবেন তিনি আপনাকে হারাতে চান না। এবার এই সম্পর্কের প্রতি সৎ থাকার দায়িত্ব আপনারও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...