বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গরুর ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধার

অনলাইন ডেস্ক

ফটিকছড়ি পৌরসভায় গরুর ঘাস কাটতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাবা খাতুন (৬০) নামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ মে) বেলা সাড়ে ৫টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশেম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছাবা খাতুন ওই এলাকার মোহাম্মদ কালুর স্ত্রী। তাদের একটি কন্যা সন্তান রয়েছেন।

জানা যায়, সকাল থেকে এ এলাকায় বিদ্যুৎ ছিলোনা। বেলা ৪টার দিকে স্থানীয়রা দেখতে পায় যে কাসেম ডাক্তারের বাড়ির পেছনের বিলের মধ্যে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে।  ফলে ছাবা খাতুন নামে বৃদ্ধা গরুর ঘাস কাটতে গিয়ে ওই পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় সরোয়ার বলেন, তার ছিঁড়ে পড়ে আছে এ বিষয়ে আমি চট্টগ্রাম পল্লী বিদুৎ সমিতি-২ ফটিকছড়ি জোনাল অফিসে অভিযোগ দিয়েছিলাম। তারপরেও তারা তারটি ঠিক করেনি। তাদের গাফিলতির জন্য আজ একটি জীবন শেষ। এর ক্ষতিপূরণ তাদের দিতেই হবে।

আরেক স্থানীয় যুবক মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক বলেন- আমি BREB অফিসে এ বিষয়ে অভিযোগটি দিয়েছি। তারা অভিযোগটি গ্রহণ করে আমার ফোনে ম্যাসেজও দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত (রাত ৯:২৩) তারা এখনো কেউ আসেনি এখানে কি হয়েছে দেখতে।

এ ব্যাপারে নিহত ছাবা খাতুনের স্বামী মোহাম্মদ কালু বলেন- আমরা স্বামী স্ত্রীর অনেক কষ্টের সংসার। বিদ্যুতের গাফিলতির জন্য আজ আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এর দায়ভার বিদ্যুৎ অফিস নিতে হবে।

এ ব্যাপারে ফটিকছড়ি জোনাল অফিসের এজিএম মো: আজহারুল হক বলেন- আমি অফিসে সবাইকে জিজ্ঞেস করে দেখেছি, তার ছিঁড়ে গেছে ধরনের কোন অভিযোগ তারা পায়নি। এখন উদ্ধতন কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত দেয় তাই হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...