বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

১০ দিনে জয়ার সিনেমার আয় প্রায় ২ কোটি

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমা পেরিয়ে ভারতে অভিনয় ও রূপের দ্যুতি ছড়িয়েছেন। উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা।

গত ২ জুন মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। প্রাক্তন ও বর্তমান সম্পর্কের টানাপড়েনের গল্প সিনেমাটিতে বলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। মুক্তির পর দর্শকদের যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

আরও পড়ুন : অন্তর্জালে ঝড় তুলেছেন জয়া আহসান

টলি বাংলা বক্স অফিস এক টুইটে জানিয়েছে, কিছু সময় আমরা কোনো সিনেমা থেকে প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর এ বছর ‘অর্ধাঙ্গিনী’।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এখনো সিনেমাটি কম সংখ্যক হল পেয়েছে। এ পর্যন্ত সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।

২০১৯ সালে শুরু হয় ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষের দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...