সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার,সহকারী পরিচালক, আ.ম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া শিশু মারুফা জান্নাত মাহি (৪ মাস ৫ দিন) নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ হালামী পাড়া গ্রামের মো. রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তারের মেয়ে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ আগস্ট শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে যায়। সেখানে অতিথি হিসেবে মো. আলম ওরফে নুরুল আলম এবং ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশার সঙ্গে তাদের পরিচয় হয়।

পরদিন ২২ আগস্ট বিকেল ৫টার দিকে ত্রিশা শিশুটিকে কোলে নিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে পাশের ঘরে যান। কিছুক্ষণ পর শিশুটিকে সেখানে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় যাওয়ার উদ্যোগ নেওয়া হলে শিশুটির বাবা সেখান থেকে চলে যান বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এরপর ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে শিশুটির মায়ের ব্যবহৃত নম্বরে ফোন করে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় পাঁচজন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও এক-দুজনকে আসামি করে মামলা করেন। মামলাটি ২৬ আগস্ট দায়ের করা হয় এবং এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক ৩ ও ৪ নম্বর আসামি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করছেন।

এর ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কমিশনার গলির কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ ও র‌্যাব-১৫-এর যৌথ দল। অভিযানে মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং তার স্ত্রী ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশাকে (২৫) আটক করা হয়। তাদের হেফাজত থেকে অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, আটক আসামি ও উদ্ধার শিশুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...