শনিবার, ৮ আগস্ট ২০২৬

বলিউডের ‘স্টারডম’ দেখাবেন শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এতোদিন কেবল শাহরুখপুত্র হিসেবে তার পরিচিতি থাকলেও, এবার নিজের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় কাজ শুরু করেছেন তিনি।

তবে বাবার মতো ক্যামেরার সামনের কাজে আগ্রহী নন আরিয়ান। তার পছন্দ ক্যামেরার নেপথ্যের কাজ। ইতিমধ্যেই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে তার। সদ্য নিজের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে পরিচালক আরিয়ানের আত্মপ্রকাশ। নিজের প্রথম কাজে বলিউডের বাদশাকে ‘অ্যাকশন’ বলার সুযোগ পেয়েছেন তিনি।

তবে এবার আর কয়েক মিনিটের কাজ নয়, পুরো একটা ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন শাহরুখপুত্র। শোনা যাচ্ছে, সিরিজের নাম হতে চলেছে ‘স্টারডম’। বলিউড তারকাদের জীবনের চাকচিক্য থেকে ওঠাপড়া, খ্যাতির ভালো দিক, খারাপ দিক সবটাই থাকবে আরিয়ানের সিরিজে।

গত বছর শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এবার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা। শাহরুখপুত্রের প্রথম পরিচালিত ওয়েব সিরিজের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আরিয়ানের ডেবিউ সিরিজ স্টারডম-এ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খান ও রণবীর সিংকে। মোট ৬টি এপিসোড নিয়ে মুক্তি পাবে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’।

আর প্রথম প্রজেক্টে কোনোরকম ত্রুটি রাখতে চান না আরিয়ান। এ টু জেড পারফেক্ট করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে আরিয়ান খানের ‘স্টারডম’।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...