সোমবার, ১০ আগস্ট ২০২৬

চকরিয়ায় পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই: আসামী রাকিব গ্রেপ্তার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোরাপাড়ায় পুলিশের তিন সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামী রাকিবকে (১৯) একটি দেশীয় তৈরী বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতে হাফালিয়াকাটার মোরাপাড়া থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব (১৯) মোরাপাড়ার আব্দুর রশিদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার। তিনি বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারবাং ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে পুলিশের তিন সদস্য নিয়মিত টহলে বের হয়। ওই সময় সড়কে ছুরি হাতে এক তরুণকে দেখতে পেয়ে দাঁড়াতে বললে সে পুলিশ দেখে চিৎকার দিতে দিতে দৌড়ে পালায়। তার চিৎকার শোনে পাড়ার অর্ধশত নারী-পুরুষ দা,রড়,লাঠি-সোঁটা নিয়ে বের হয়ে পুলিশকে কুপিয়ে জখমের পর একটি শর্টগান ছিনিয়ে নিয়ে যায়। বুধবার সকালে ছিনতাই হওয়া অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসমী করে থানায় মামলা দায়ের করে। বুধবারই এজাহারনামীয় অভিযুক্ত ১৫ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ভোররাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে মামলাটির প্রধান আসামী রাকিবকে দেশীয় তৈরী বন্দুকসহ গ্রেপ্তার করে।

ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তাকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...