সোমবার, ২৭ জুলাই ২০২৬

পর্যটকদের ভিড়ে মুখরিত নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র

কায়সার হামিদ মানিক

ঈদ পরবর্তী ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পর্যটকদের ভিড়ে মুখরিত নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র গুলো। অন্যান্য বৎসরের চেয়ে এই বৎসর ঈদে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড়ি কন্যা খ্যাত নাইক্ষ্যংছড়ির দৃষ্টি নন্দন এ পর্যটন কেন্দ্র । বিশেষ করে ঈদের দিন ও ঈদের চতুর্থ দিন, যেনো পর্যটকদের ভিড়ে ঠাঁই নেই। কেউ পাহাড়ের দৃষ্টি নন্দন স্পটে কেউ ঝুলন্ত ব্রিজে আবার কেউ ঘুরছে লেকের শীতল পানিতে কায়াকিং বোটে ভ্রমণ করে নিজেদেরকে প্রকৃতির সাথে বিলীন করে দিচ্ছে। আবার এমন দৃশ্য নিজেদের বহনকৃত স্মার্ট ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন অনেকেই।

এদিকে, পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে উপজেলা প্রশাসন। পর্যটন কেন্দ্র প্রবেশ মুখে ব্যবসায়ী সুলতান আহমদ কালু জানান, উপজেলা প্রশাসনের আন্তরিকতায় দর্শনীয় স্থানগুলো আকর্ষণীয় হওয়ায় এই ঈদের ছুটিতে পর্যটকদের চাপ বেড়েছে তিন গুণ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়। বিভিন্ন পরিবার পরিজন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ব্যস্ত সময় পার করছে। ঢাকা থেকে আসা নিলা ইয়াসমিন শারমিন দম্পতি বলেন, ঈদের ছুটিতে আমরা পরিবারের ১৫ জন কক্সবাজার থেকে ট্যুরিজম এর মাধ্যমে এখানে এসে মনোমুগ্ধকর দৃশ্য ও প্রশাসনের নিরাপত্তা আমাদের মুগ্ধ করেছেন। বিশেষ করে লেকে ওয়াচ টাওয়ারটি যে কারোই দৃষ্টি কাড়ে। কুমিল্লা থেকে আগত পর্যটক আনোয়ারুল ইসলাম বলেন, আমরা সকাল ৮টায় কক্সবাজার কলাতলী থেকে মাত্র ৫০ মিনিটে এখানে আসি। এই প্রথম পাহাড়ি এলাকা দেখে প্রথমে ভয় পেলেও এখানকার পরিবেশ দেখে মনে হয়েছে দেশকে জানতে হলে এই পাহাড়ের দেশে আসতে হবে।

মিরপুর থেকে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এসেছেন মোহাম্মদ ইবরাহীম নামের এক ব্যবসায়ী। তিনি জানান, আমরা প্রতি বৎসর ৩ দিনের জন্য কক্সবাজার আসি কিন্তু এখানে এসে এখানকার মানুষের মনোমুগ্ধকর আচরণে আমরা এখানে আরো একদিন থাকবো। তবে পর্যটন লেকের উপরে গাড়ি পার্কিং এর বড় কোন ব্যবস্তা না থাকায় হিমসিম খেতে হয়, তিনি পর্যটকদের সুবিধার্থে গাড়ি পার্কিং এর ব্যবস্তা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। লেক ষ্টুরে দায়িত্বে নিয়োজিত মোঃ শাহিন জনান, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা স্যারের আন্তরিকতা ও নতুন কিছু কায়াকিং বোটে এ লেকে আকর্ষণ বেড়েছে। তাই ঈদের দিন থেকে পর্যটকের চাপ বেশি, যা সামলাতে নিয়োজিত সকলেই প্রস্তুত। লেকের ব্যবসায়ী হান্নান বলেন আমাদের এখানের পরিবেশ ভালো হওয়ায় পুরো বৎসর পর্যটক থাকে, তবে ঈদের মৌসুমে ৫/৭ দিন বিড় থাকে, আমরা ও ন্যায্য মূল্যে পর্যটকদের সেবা দিয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, জানান দেশে মহামারী পরিস্থিতি কাটিয়ে এই বৎসর মানুষ আনন্দে ঈদ উদযাপন করছে। আর আমাদের পর্যটন স্পটগুলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে নিকটে হওয়ায় পর্যটক বেড়েছে। তিনি আরও জানান গত তিন দিন প্রায় ১৩ হাজারের অধিক পর্যটকের সমাগম হয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার জন্য লেকে আনসারসহ সাদা পোশাকে প্রশাসনিক লোক রয়েছে, এবং আমি প্রতি দিন সকাল বিকাল গিয়ে দেখছি যেন বাহির থেকে ঘুরতে এসে কোন পর্যটক হয়রানির শিকার না হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...