সোমবার, ৩১ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে দিল টাইগার ক্রিকেটাররা। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ দল।

১৯৯০ সাল থেকে গত মঙ্গলবার পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের সাফল্য বলতে ২০০৫ সালে কার্ডিফের ঐতিহাসিক জয়টি।

কিন্তু গত মঙ্গলবার মাঠে নেমেই নিজেদের সামর্থ্যের জানান দিল টাইগাররা। ৮৬ রানের বিশাল জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। যা ছিল ২৩ ম্যাচের লড়াইয়ে দ্বিতীয় জয়।

সিরিজের প্রথম ম্যাচের দুর্ধস্ব চেহারা আরো ভয়ংকর রুপে দেখল অসিরা সিরিজের দ্বিতীয় ম্যাচে। ফলে ২১ বছরের জয়ের খরা কাটানোর পর এবার অসিদের কুপেকাত করেই ছাড়ল বাংলাদেশ।

টানা দুই ম্যাচে জিতে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগাররা। এখন হোয়াইট ওয়াশের অপেক্ষা করতেই পারে মেহেদী হাসান মিরাজের দল। অবশ্য ২০২১ সালে ঘরের মাঠে এই অস্ট্রেলইয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এখন কেবল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা বাকি টাইগারদের।

আজ বৃহস্পতিবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ডিম/এল ম্যাথডে আস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও ব্যাটিং এবং বোলিং এ দারুন একটি দল হয়ে খেলেছে বাংলাদেশ দল। দিনের শুরুতে বল হাতে আগুন ঝরান বাংলাদেশের বোলাররা। দিনের শেষাংশে ব্যাটাররা সেরেছেন বাকি কাজটা।

টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ৮১ রান তুলতে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় অসিরা। সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন লাবুশাগনে এবং বর্টলেট। ১০৩ রানের জুটি গড়েন দুজন। ৪৮ বলে ৫২ রান করা বার্টলেটকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন তাসকিন। ৪২ ওভারে অস্ট্রেলিয়ার রান যখন ৮ উইকেটে ১৮৭ তখন শুরু হয় বৃষ্টি।

এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি অস্ট্রেলিয়া। লাবশাগনে অপরাজিত ছিলেন ৫৫ রান করে। বাংলাদেশের দুই পেসার তাসকিন এবং মোস্তাফিজ নিয়েছেন ৩টি করে উইকেট।

বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২। কিন্তু দ্বিতীয় বলেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সৌম্য এবং শান্ত মিলে ৮৬ রানে জুটি গড়েন। সৌম্য এবং শান্ত দুজনেই ফিরেন ৪১ রান করে। পরের ব্যাটাররা সবাই নিজেদের দায়িত্বটা পালন করেছেন দক্ষতার সাথে। যেখানে তাওহিদ হৃদয় আসেন ম্যাচ শেষ করে। ৪০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে একটি ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের। এখন হোয়াইট ওয়াশ করে আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় টাইগাররা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...