মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর স্মরণে ১০ দিনব্যাপী শাহাদাত মাহফিল, ফাতেহা, শরবত ও তবারুক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খানকায়ের সাজ্জাদানশীন আওলাদে বাবাজান কেবলা শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় আলোচনা, ফাতেহা, জিকির-আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তব্য রাখেন শাহ আমানত হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মুফতি ফজলুল কাবির বদরী (মজিআ) এবং হযরত শাহ সুফি আমানত খান (রহ.) জামে মসজিদের ইমাম মাওলানা মো. তবারক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন মুন্সি, মোহাম্মদ আতাউল গনি রকি, টিপু চৌধুরী, মাওলানা মো. ইয়াসিন হোসেন, মোহাম্মদ আখতার হোসেনসহ অসংখ্য আশেকে রাসুল, ভক্ত ও মুসল্লি।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা, ধর্মনিষ্ঠা, আত্মত্যাগ, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে জীবন উৎসর্গ করার শিক্ষা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়। কারবালার শোহাদায়ে কেরামের আত্মত্যাগ জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার প্রেরণা জোগায়। ভোগ নয়, ত্যাগেই প্রকৃত সুখ নিহিত এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা কারবালার চিরন্তন বার্তা।

শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী বলেন, পার্থিব কল্যাণ ও পরকালীন মুক্তি লাভের জন্য প্রিয় রাসুল (সা.)-এর আহলে বাইতের আদর্শ দৃঢ়ভাবে অনুসরণ করা প্রয়োজন। নবী-রাসুল, আহলে বাইত, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথই মুক্তির পথ।

অনুষ্ঠানের অংশ হিসেবে জুমার নামাজের পর ফকির, এতিম ও মিসকিনদের তবারুক খাওয়ানো হয়। এছাড়া উপস্থিত মুসল্লি, আশেকে রাসুল ও ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

সবশেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, প্রবাসে অবস্থানরত সকল দ্বীনদার ভাই-বোনের কল্যাণ, হাজত পূরণ এবং সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মারুফ শাহ আল-আমানতী।

চট্টগ্রাম নিউজ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...