শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ঈদে সহজেই তৈরি করুন জর্দা পোলাও

চট্টগ্রাম নিউজ ডটকম

ঈদের দিন সেমাই, ফিরনি তো থাকেই এর সঙ্গে অনেকেই নতুন কিছুও তৈরি করতে চান। নতুন কী রান্না করা যায় এটা নিয়ে অনেকেই আবার ভাবনায় পড়ে যান। ঈদের দিন নতুন কিছু রান্না করতে চাইলে দেখে নিতে পারেন জর্দা পোলাও রেসিপিটি।

তৈরি করতে যা লাগবে–

সুগন্ধি পোলাওর চাল ২ কাপ, চিনি ২ কাপ, ছোটো এলাচ চাল সেদ্ধ করতে ২টি রান্নার জন্য ২টি, দারুচিনি চাল সেদ্ধ করতে ১ টুকরো রান্নার জন্য ২ টুকরো, তেজ পাতা চাল সেদ্ধ করতে ১টি রান্নার জন্য ২টি, লবণ স্বাদমতো, পানি চাল সেদ্ধ করতে ২ কাপ, রান্নায় ০.৫ কাপ, ঘি ৪ টেবিল চামচ, কেওড়ার জল ১ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, কোরানো নারিকেল ২ টেবিল চামচ কমলা অর্ধেক।

এ ছাড়া লাগবে : বাদাম, কিসমিস, খাবারের রং, বেবি সুইটস।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে ২ কাপ চাল ধুয়ে পানি ঝরতে দিতে হবে। এরপর চুলার আঁচ বাড়িয়ে চারকাপ পানিতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ফুটিয়ে নিন। পানিতে বলক আসলে ধোঁয়া চালগুলো দিয়ে দিন। পানিটা চালের গায়ে গায়ে আসার জন্য অপেক্ষা করবেন, চাল ৮০ শতাংশ সেদ্ধ করবেন পুরোটা সেদ্ধ করবেন না।

পানি চালের গায়ে গায়ে চলে আসলে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরে গেলে দ্রুত একটি হাঁড়িতে পোলাও তুলে ৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এবার ফ্রিজ থেকে চাল বের করে দুইটা ভিন্ন বাটিতে ১ চামচ করে পোলাও তুলে নিন, এবার এর সঙ্গে পছন্দের ফুড কালার মিশিয়ে নিন।

এবার চুলায় আরেকটি হাঁড়িতে আধা কাপ পানি নিয়ে এর মধ্যে ২টি তেজপাতা, ২ টুকরো দারুচিনি, ২টি এলাচ দিয়ে দিন পানিতে বলক আসার জন্য অপেক্ষা করুন।

এরপর পানিতে ২ কাপ চিনি, ১ টেবিল চামচ কেওড়ার জল দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চিনি গলে গেলেই রান্না করা পোলাও দিয়ে হালকা করে মিশিয়ে নিন।

এরপর একটি কমলার অর্ধেকটা চিপে দিন। এবার পানি শুকানোর জন্য অপেক্ষা করুন। পানি শুকিয়ে গেলে চুলার আঁচ হালকা করে এতে ফুড কালার মিশানো পোলাও আলাদা আলাদা পাশে দিয়ে দিন।

এবার ফুড কালার মিশানো পোলাওয়ের ওপর ঘি ছড়িয়ে দিন। এবার বাদাম, কিসমিস, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ অথবা মাওয়া এবং নারকেল কুচি ছড়িয়ে দিন।

এবার হালকা আঁচেই ঢাকনা দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন, এরমধ্যে ঢাকনা তোলা যাবে না। সময় হয়ে গেলে এবার ঢাকনা তুলে ছোট ছোট মিষ্টি বা বেবি সুইটস দিয়ে আবার ঢাকনা দিয়ে বন্ধ চুলার ওপর রেখে দিন কিছুক্ষণ।

এবার পরিবেশন পাত্রে নিয়ে ঈদের দিন সবাইকে চমকে দিন সুস্বাদু জর্দা পোলাও দিয়ে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...